আমার মন পাখি মিশিতে চায়

আমার মন পাখি মিশিতে চায়, যেয়ে ঐ সব পাখির দলে। যেসব পাখি, ফাঁকি দিয়ে, ঘুরে বেড়ায় বন জঙ্গলে।। কত করে করিরে মানা, পাখিরে বাসা ছেড় না, সে আমার কথা শুনে না, তার সনে পারি না বলে।। শিকলি কেটে ময়না টিয়া, ঐ সব পাখির দলে গিয়া, আবোল তাবোল বোল বলিয়া, হারা হতে চায় মূলে।। হারেরে জঙ্গলা […]

আমার মন পাখি মিশিতে চায়, যেয়ে ঐ সব পাখির দলে।
যেসব পাখি, ফাঁকি দিয়ে, ঘুরে বেড়ায় বন জঙ্গলে।।

কত করে করিরে মানা,
পাখিরে বাসা ছেড় না,
সে আমার কথা শুনে না, তার সনে পারি না বলে।।

শিকলি কেটে ময়না টিয়া,
ঐ সব পাখির দলে গিয়া,
আবোল তাবোল বোল বলিয়া, হারা হতে চায় মূলে।।

হারেরে জঙ্গলা পাখি,
আর তুমি দিও না ফাঁকি,
মনোমোহনের মন আঁখি, কেমনে রাখি উল্টা চলে।।

লেখক: মনমোহন দত্ত