সালাম জানাই শ্রীচরণে দয়াল বাবা মাইজভাণ্ডারী।
কবুল কর দাসগণে আজিজী ও এনকে চারি।।
হক ভাণ্ডারী নাম ধরি, সজিদা কালাম করি।
প্রসংশা দরুদ পড়ি, নিত্য তোমায় স্মরণ করি।
তুমি হর্তা তুমি কর্তা, তুমি জীবের পরম আত্মা।
তুমি দয়াল তুমি দাতা, সবাই কর রহম জারি।।
মাওলা তোমার আজব কাণ্ড, সৃষ্টি করি এ ব্রহ্মাণ্ড।
সবার মাঝে তোমার ভাণ্ড, রাখিয়াছ বিশ্বজুড়ি।।
মিশিয়া মানব ছুরতে, আজ তুমি নানান মতে,
কেউ দোজখি কেউ জান্নাতি, ধরতে গেলে লুকোচুরি।।
আপন এস্কে হই উতালা, অনন্ত মহিমার লীলা।
খেলিতেছ প্রেমের খেলা, সৃষ্টি করি নর-নারী।।
তুমি এই জগতের স্বামী, আছো সবার অন্তরযামী।
নেকি বদি সবই তুমি, পাড়ের বেলা পাড় কাণ্ডারী।।
আমিন বলে যত ইতি, সকলি তোমারি স্থিতি।
ছল চাতুরী কার্য রীতি, ভাবনা করে ধর্মপুরী।।