বাবা মওলানা মওলানা মওলানা

বাবা মওলানা মওলানা মওলানা, গাউসুল মাইজভাণ্ডারী মওলানা।। গাউসুল আযম মাইজভাণ্ডারী, অকুলে পারের কাণ্ডারী, রহমান নাম কইরাছে ঘোষণা।। যে দেখিল পাগল হইল, ভবের আশা ত্যাগিল, মনে মনে করে ঐরূপ ভাবনা।। তোমার চরণ তলে, পূর্ণমাসি চন্দ্র খেলে, চরণ পাইলে পুরাই মনের বাসনা।। হাশরেতে মাইজভাণ্ডারী, বসিবে দরবার করি, দাসগণে চরণ ছাড়ি যাবনা।। বার সূর্য গরম দিলে, মাটির জমি […]

বাবা মওলানা মওলানা মওলানা,
গাউসুল মাইজভাণ্ডারী মওলানা।।

গাউসুল আযম মাইজভাণ্ডারী,
অকুলে পারের কাণ্ডারী,
রহমান নাম কইরাছে ঘোষণা।।

যে দেখিল পাগল হইল,
ভবের আশা ত্যাগিল,
মনে মনে করে ঐরূপ ভাবনা।।

তোমার চরণ তলে,
পূর্ণমাসি চন্দ্র খেলে,
চরণ পাইলে পুরাই মনের বাসনা।।

হাশরেতে মাইজভাণ্ডারী,
বসিবে দরবার করি,
দাসগণে চরণ ছাড়ি যাবনা।।

বার সূর্য গরম দিলে,
মাটির জমি তামা হইলে,
দামান তলে দিবে দাসের ঠিকানা।।

হাশরেতে মিজানেতে,
নেকী বদী ওজনেতে,
দাসেরে দোজখে যাইতে দিবেনা।।

হীন দাস আমিনে বলে,
কঠিন নিদানের কালে,
অধম জেনে আমায় ভুলে যেওনা।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী