দাসের ভয় নাই ভয় নাই নাইরে আর,
পারঘাটে ত্বরণী আমার গাউসে মাইজভাণ্ডার।।
পাপী-তাপী ত্বরাইতে আসিয়াছে এই ভবেতে,
খুলিয়াছে রহমতের মাইজভাণ্ডার দরবার।।
গাউসুল আযম মাইজভাণ্ডারী, অকুলে পারের কাণ্ডারী,
ভক্তি ডোরী থাকলে ধরি হইয়া যাবি পার।।
কত কত পাপীগণে, উদ্ধার হইল নামের গুণে,
এমন দয়াল ত্রিভুবনে নাহি দেখি আর।।
জপিলে ভাণ্ডারীর নাম, মুস্কিলে পাবি আছান,
নিভে যাবে জাহান্নাম চিন্তা কিরে আর।।
ভাণ্ডারীর আশেক যারা, সংসারেতে অমর তারা,
মরি দেখ অমর হয়ে খেলছে অনির্বার।।
আমিন বলে কিসের ভয়, ভাণ্ডারী যার সহায় হয়,
আউয়ালে আখেরে জয় হইবে তাহার।।