ভাণ্ডারীর নাম কত মধু

ভাণ্ডারীর নাম কত মধু, ভাণ্ডারীর নাম কত মধু। পিয়ে কত ফকির সাধু।। মওলা নাম যার হৃদয়ে আছে, সমন ভয় তার দূরে গেছে, মরিয়া সে অমর হইছে ছেড়ে দিছে কুল বঁধূ।। মওলা নামের আশেক যারা, সংসারেতে সর্বহারা, ধন রত্ন চায়না তারা, ঝুলি কাঁথা অঙ্গে শুধু।। যে খাইয়াছে নামের সুধা, মিটে গেছে মায়ার ক্ষুধা, প্রেম-সুধায় রবে আছুদা, […]

ভাণ্ডারীর নাম কত মধু, ভাণ্ডারীর নাম কত মধু।
পিয়ে কত ফকির সাধু।।

মওলা নাম যার হৃদয়ে আছে,
সমন ভয় তার দূরে গেছে,
মরিয়া সে অমর হইছে ছেড়ে দিছে কুল বঁধূ।।

মওলা নামের আশেক যারা,
সংসারেতে সর্বহারা,
ধন রত্ন চায়না তারা, ঝুলি কাঁথা অঙ্গে শুধু।।

যে খাইয়াছে নামের সুধা,
মিটে গেছে মায়ার ক্ষুধা,
প্রেম-সুধায় রবে আছুদা, যার প্রাণে কইরাছে যাদু।।

মওলা নামে যার হয় নেশা,
গাছ তলে কইরাছে বাসা,
আমিন কাঁদে আশায় আশায়, কই পাব সেই পরম বঁধূ।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী