তোমার আর্জি কবুল আছে

তোমার আর্জি কবুল আছে, তোমার আর্জি কবুল আছে। বাবার নায়ে দৃষ্টি রাখি ঠিক থাকিও আগে পাছে।। তুমি বাবার নাম স্বর, বাবা করে কাম তোমার। দয়াল খলেক বারেক সঙ্গে আছে।। রাজি হইল ঈসা নবী, শাহজাদা দিনের খুবী। তোমার দরবার কারবার জান, এখন সব তান আছে।। হাজেল কামেল বুজুর্গান, তোমার হইল আশেখান। আইয়ের তারা আইয়ের তারা জয়ের […]

তোমার আর্জি কবুল আছে, তোমার আর্জি কবুল আছে।
বাবার নায়ে দৃষ্টি রাখি ঠিক থাকিও আগে পাছে।।

তুমি বাবার নাম স্বর,
বাবা করে কাম তোমার।
দয়াল খলেক বারেক সঙ্গে আছে।।

রাজি হইল ঈসা নবী,
শাহজাদা দিনের খুবী।
তোমার দরবার কারবার জান, এখন সব তান আছে।।

হাজেল কামেল বুজুর্গান,
তোমার হইল আশেখান।
আইয়ের তারা আইয়ের তারা জয়ের ধ্বনি বাইজদে আছে।।

বাবাজান মাইজভাণ্ডারী,
কোলে নিও দয়া করি।
খেলাফত জারি করি বাত্তি দিও চতুর্পাশে।।

মালেকের কথা ধর,
শয়তানী জলদী ছাড়;
ছাপ দিলেতে আর্জি কর, দোজানু দরবারে বসে।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী