ঝলওয়া ধনি খোদে কুদরতি সিনায় লাগাইদে।
বেলায়তের পাক মুক্তার মোক্তার মোজে বানাইদে।।
খলিফায় গায়েবী আন,
সেনা আর গায়েবী জান।
ইছাও হানিহা খিজির, হঠাৎ আনি দে।।
জজবায় আজব ভয়ংকার,
দেও খোজে মাইজভাণ্ডার।
চতুর্পাশে চৌদিকেতে বাত্তি জ্বালা দে।।
সিংহাসন হুজুরা দেও,
মেলা খেলা সর্ব দেও।
দেশ বিদেশি লোক যত, মোকাবেলা করিদে।।
বাবা যদি দয়া করে,
এক পলকে দিতে পারে।
জজবা হালে জলাল হই, হুকুম করি দে।।