আমার মত পাপী ভবে নাই

আমার মত পাপী ভবে নাই আমার ভাণ্ডারী গো সাই।। আমি দীন, হীন অতি, তুমি বাবা জগত পতি দয়া করে লইও ত্বরাই।। ওগো প্রেমের মহারাজা-কত আছে তোমার প্রজা আমার মত দুঃখী কেহ নাই।। দুঃখী বলে ঘৃণা ভরে-না চাও যদি দয়া করে এ’জীবনের কোন মূল্য নাই।। জীবন তরী পাপে ভরা, আঁধার হেরি তোমায় ছাড়া দু’জাহানে তোমারই বাদশাই।। […]

আমার মত পাপী ভবে নাই আমার ভাণ্ডারী গো সাই।।
আমি দীন, হীন অতি, তুমি বাবা জগত পতি
দয়া করে লইও ত্বরাই।।

ওগো প্রেমের মহারাজা-কত আছে তোমার প্রজা
আমার মত দুঃখী কেহ নাই।।
দুঃখী বলে ঘৃণা ভরে-না চাও যদি দয়া করে
এ’জীবনের কোন মূল্য নাই।।

জীবন তরী পাপে ভরা, আঁধার হেরি তোমায় ছাড়া
দু’জাহানে তোমারই বাদশাই।।
দীন সফি আকুল প্রাণে, কাঁদিতেছি শ্রীচরণে
এস এস প্রেমের কানাই।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী