আমার মত পাপী ভবে নাই আমার ভাণ্ডারী গো সাই।।
আমি দীন, হীন অতি, তুমি বাবা জগত পতি
দয়া করে লইও ত্বরাই।।
ওগো প্রেমের মহারাজা-কত আছে তোমার প্রজা
আমার মত দুঃখী কেহ নাই।।
দুঃখী বলে ঘৃণা ভরে-না চাও যদি দয়া করে
এ’জীবনের কোন মূল্য নাই।।
জীবন তরী পাপে ভরা, আঁধার হেরি তোমায় ছাড়া
দু’জাহানে তোমারই বাদশাই।।
দীন সফি আকুল প্রাণে, কাঁদিতেছি শ্রীচরণে
এস এস প্রেমের কানাই।।