মদন মোহন প্রাণ বাবাধন, বাজাও তোমার বাঁশরী।
ছুটুক আবার বৃন্দাবনে, আনন্দের লহরী।।
যমুনাতে আসুক জোয়ার, বাঁধন ছুটুক মোহন মায়ার।
ভেঙ্গে দুয়ার তিমির কারার, জ্বালাও আলোক নূরী।।
জোয়ার আসুক প্রেম ভাটাতে, প্রেমিক সব প্রেমে মেতে।
নাচুক তোমার প্রেম গীতে আনন্দেতে তান ধরি।।
ঝর ঝর ঝর অঝোর ধারে, প্রেম ধারা ঢালো করে।
প্রাণ ভরে সব পান করে, হাসুক আজি দিল ভরি।।
তোমার বাঁশীর মোহন টানে, প্রাণ ছুটে যাক তোমার পানে
সফি তোমার ভক্ত সনে, তোমার পানে যাক উড়ি।।