আমার সিঁথির সিন্দুর নয়নের মণি, প্রাণ সজনী গো।
বন্ধু বিনে বাঁচেনা পরাণি।।
(সখী গো) প্রাণ ভোলান বন্ধু আমার
রঙ্গের ভঙ্গিমা তাহার
দেখে প্রাণ জুড়াইত আমার লুকাইল কেমন।।
প্রাণ সজনী গো।।
(সখী গো) মৃগ নয়ন প্রিয় আমার
কাজল কাল ভ্রমর তাহার।
মুখখানি পূর্ণ চাঁদিমার, রূপের খেলার খনি ।।
প্রাণ সজনী গো।।
(সখী গো) ষোল কলা রূপ নিয়ে
মাইজভাণ্ডারে উদয় হয়ে।
আমার মন প্রাণ নিয়ে, করলা পাগলিনী।।
প্রাণ সজনী গো।।
(সখী গো) রঙ্গে ঢঙ্গে প্রাণ হরি
প্রেমডোরে বন্দি করি।
সফিকে পরাণে মারি, করিলা দুঃখিনী।।
প্রাণ সজনী গো।।