ছাড়বনা ছাড়বনা কদম বাবা মওলার

(আমি) ছাড়বনা ছাড়বনা কদম বাবা মওলার, জীবন মরণের সাথী ভাণ্ডারী আমার।। আউয়াল আখের তুমি, জাহের বাতেন তুমি, তুমি হে ব্রহ্মাণ্ড স্বামী জলিল জব্বার।। তুমি বিনে আমার কাছে, কিছু নাই সংসারের বিছে, হায়াত মউত রিজিক দৌলত দরবারে তোমার।। নয়ন দিলাম রূপের পানে, প্রাণ দিয়াছি বন্ধুর গানে, মাথা দিলাম শ্রীচরণে করিয়া নেছার।। এক ভাণ্ডারীর নাম স্মরণে, কি […]

(আমি) ছাড়বনা ছাড়বনা কদম বাবা মওলার,
জীবন মরণের সাথী ভাণ্ডারী আমার।।

আউয়াল আখের তুমি, জাহের বাতেন তুমি,
তুমি হে ব্রহ্মাণ্ড স্বামী জলিল জব্বার।।

তুমি বিনে আমার কাছে, কিছু নাই সংসারের বিছে,
হায়াত মউত রিজিক দৌলত দরবারে তোমার।।

নয়ন দিলাম রূপের পানে, প্রাণ দিয়াছি বন্ধুর গানে,
মাথা দিলাম শ্রীচরণে করিয়া নেছার।।

এক ভাণ্ডারীর নাম স্মরণে, কি করে লাখ দুশমনে,
পাপী তাপী নামের গুণে হইয়া যাবে পার।।

এই জগৎ ত্বরাবে বলি, মাইজভাণ্ডার দরবার খুলি,
ছদ্মবেশে যায়রে খেলি কুদরতি কারবার।।

যেই গিয়েছে খেলার ঘরে সে দেখিল জ্ঞান নজরে,
আমিন বলে পর্দার আড়ে খেলছে পরওয়ার।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী