প্রেম বাজারে মাল কিনিতে

প্রেম বাজারে মাল কিনিতে কে কে যাবি আয়রে আয়, প্রেমের বাজার বসাইয়াছে আমার বাবা মওলানায়।। প্রেম ভাণ্ডারে মধু ভরা হইলে সুজন ভ্রমরা, পিয়ে মধু আত্মহারা প্রেমানন্দে নাচে গায়।। সুজন পাইকার যারা হবে, বিনা মূল্যে রত্ন পাবে, মহাজনে ধনী হবে মহাজনের মন যোগাই।। অরসিকের হৃদয় কানা, প্রেম বাজারের ভাও জানেনা, হইয়াছে মালিকের দেনা, লাভে মূলে সব […]

প্রেম বাজারে মাল কিনিতে কে কে যাবি আয়রে আয়,
প্রেমের বাজার বসাইয়াছে আমার বাবা মওলানায়।।

প্রেম ভাণ্ডারে মধু ভরা হইলে সুজন ভ্রমরা,
পিয়ে মধু আত্মহারা প্রেমানন্দে নাচে গায়।।

সুজন পাইকার যারা হবে, বিনা মূল্যে রত্ন পাবে,
মহাজনে ধনী হবে মহাজনের মন যোগাই।।

অরসিকের হৃদয় কানা, প্রেম বাজারের ভাও জানেনা,
হইয়াছে মালিকের দেনা, লাভে মূলে সব হারাই।।

জগৎ ভোলা মাইজভাণ্ডারী, রসিক নাগর ছিল পেয়ারি,
মদন মোহন রূপ ধরি, দাসগণের মন ভোলায়।।

আমিন তুমি বড় বোকা, না চিনিলে সঙ্গের সখা,
বসি বসি কাঁদ একা পথের সম্বল কিছু নাই।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী