মন কানা তুই গেলি মারা, মন কানা তুই গেলি মারা।
জেনে শুনে হাঁটিয়া যেতে কেন দিলি কাঁটায় পাড়া।।
মহাজনের পুঁজি লইয়া, বেপারে আইলি চলিয়া,
মদনের বাজারে গিয়া, লাভে মূলে হইলি হারা।।
পঞ্চ রসের সাধন ছাড়ি, লতিফারে গুলি মারি,
করলি কত বাহাদুরি, নফছের সাথে চলা ফেরা।।
টাকা পয়সা জমিদারী, দালান কোঠা পাকা বাড়ি,
যাবি একদিন সকল ছাড়ি, যমদূত এসে হলে খাড়া।।
পুঁজি ছিল ষোল আনা, লাভের বেলা করছ দুনা,
খোদ মালিকের হইলি দেনা, বুঝিলিনারে আইনের ধারা।।
আমিনের মন বড় পাজি, বেইচ্যা খাইল আসল পুঁজি,
বিচার যেদিন করবে কাজী হিসাবেতে পরবি ধরা।।