কররে মন এস্কবাজি

কররে মন এস্কবাজি মুর্শিদ ধন ভাণ্ডারে, ঢুঁড়িলে মাশুকের দিদার পাবিরে আপন ঘরে।। সপ্ত মহাল্লার পরে, মুর্শিদ ধনে ছায়র করে, মোস্তাকিমের রাস্তা ধৈরে, গুরু ভজ প্রেমপুরে।। নয় দরজা আট কাছারী, তার ভিতর মুর্শিদের বাড়ি, লাগাইয়া প্রেমের ডুরি, তালাশ কৈরা লও তারে।। যে পাইল মুর্শিদের বোলি, নয়ান তার যাবে খুলি, না রহিবে দিলের কালী, মজরে অন্তশ পুরে।। […]

কররে মন এস্কবাজি মুর্শিদ ধন ভাণ্ডারে,
ঢুঁড়িলে মাশুকের দিদার পাবিরে আপন ঘরে।।

সপ্ত মহাল্লার পরে, মুর্শিদ ধনে ছায়র করে,
মোস্তাকিমের রাস্তা ধৈরে, গুরু ভজ প্রেমপুরে।।

নয় দরজা আট কাছারী, তার ভিতর মুর্শিদের বাড়ি,
লাগাইয়া প্রেমের ডুরি, তালাশ কৈরা লও তারে।।

যে পাইল মুর্শিদের বোলি, নয়ান তার যাবে খুলি,
না রহিবে দিলের কালী, মজরে অন্তশ পুরে।।

এস্কীর মহব্বতে পড়ি, বড় পীর দুনিয়া ছাড়ি,
লা মোকাম ছায়র করি, বৈসা রৈল রংপুরে।।

আল্লার নূরে রসূল পয়দা, সেই নূরেতে মজে খোদা,
গান্দা চিজে বন্দা পয়দা, করিয়াছে সংসারে।।

আশক মাশুকের তরে, নফছ রোজা সদায় করে,
আবদুল্লায় কাপে ডরে, কি জফ্ দিব কবরে।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী