হায়রে, দুনিয়া আখের ফানা,
ভক্তি দিয়া মুক্ত কর জিন্দিগীর গুণা।।
ভবে আইলি পুঁজি লইয়া, মহাজনের ধন খাইলি বৈয়া,
কি জব দিবি দেশে গিয়া, উপায় বলনা।।
বন্দি হৈয়া মায়া জালে, দিন কাটাইলি ভবের ভুলে,
রাত্রে সিঙ্গা বাজায় কালে, দোন করনা।।
এই দুনিয়া লাভের জাগা, কিনলি কেবল পাপের ভাগা,
ভুলাইয়া দিল দাগা, কৈরা জাদু টোনা।।
মুর্শিদ ইমাম না চিনিয়া, কি লাভ মুণ্ড আছারিয়া,
নামাজ পর কারে লইয়া, বাইন্ধা তরিনা।।
প্রেম তারে বান্ধিয়া নাম, গাছের আগায় ধুমধাম,
মুজুর হৈয়া হুজুরী কাম, কল্লে লাভ দুনা।।
পৈরা যদি হয মাওলানা, সে ধনের খোঁজ কখন পায়না,
মুর্শিদাবাদ গিয়া কানা, কর ভজনা।।
আবদুল্লায় মুর্শিদের কাছে, প্রাণ বিকাইয়া ভাবে নাচে,
পাড়ার লোকে ঘুমে আছে, ডাক শুনেনা।।