দয়াল এস হে ! পূর্ণিমার চাঁদ,
কোন দেশে লুকাইলি, আমার দয়াল বাবাজান।
দয়াল এস হে।।
দুঃখিয়ার বন্ধু তুমি, অগতির গতি,
ডাকিতে তোমারে বাবা নাহিকো শক্তি,
দয়াল এস হে।।
তোমার প্রেমের হাওয়া যার অন্তরে লাগে,
রসেতে বিভোর হয়ে, তোমার দয়া মাগে।
দয়াল এস হে।।
নূরুন আলা নূর তুমি, নিধনীর ধন।
ঠার হাজার আলম, করেছি পালন।
দয়াল এস হে।।
নূরী কেশ নূরী বেশ নূরে নূরীতন,
এলেমের সাগর তুমি, প্রেমিক রতন।
দয়াল এস হে।।
তোমার মত দয়াল বন্ধু আর না হবে ভবে,
এস এস প্রাণ বন্ধু, ডাকিতেছে সবে।
দয়াল এস হে।।
ধরায় যত মিথ্যা পর্দা নূরী বাতি জ্বালি,
শিখাইয়াছে প্রেমের খেলা, ওহে প্রেম মালি।
দয়াল এস হে।।
পাপীর ভরসা তুমি পরপারের সাথী,
এস বস বুকের মাঝে দিয়াছি বুক পাতি।
দয়াল এস হে।।
অকুল সমুদ্রে ভাসি, তুলে নাও গো কুলে।
দোহাই তোমার দীন দাসে, যেও নাকো ভুলে।
দয়াল এস হে।।
দিয়ে তোমার কৃপা বারি, চরণ করি দান।
রক্ষা করো দাসগণে দয়াল বাবাজান।
দয়াল এস হে।।
সৃষ্টি আমার তোমা হতে তুমি সবার মূল,
জুদা করে কাঁদাও কেন দাও প্রেম ফুল।
দয়াল এস হে।।
দয়াল, সফিরে তোমার করিয়া পাগল।
ক্ষণে হাসাও ক্ষণে কাঁদাও একি কপট ছল।
দয়াল এস হে।।
আমার, আমার করি শুধু, পড়িয়াছি ফেরে,
এখন দেখি সবই তোমার মরি কেবল ঘুরে।
দয়াল এস হে।।
আকুল প্রাণে ডাকি তোমায় এস এস এস,
ভাণ্ডার উজ্জ্বল করি আর্শে এসে বস।
দয়াল এস হে।।