রাজ মুলকতের বন্ধু তুমি রাজ মহাশয়,
ধনে ভরা তের জুরি কিছু তোমার উনা নয়।।
তুমি যারে মেহের কর,
এক পলকে দিতে পার।
তবে কেন একাশ্বর রাখি গেলা দয়াময়।।
মালেকেরে চাও ফিরি,
বাবাধন মাইজভাণ্ডারী।
খুলে দাও শাহী দরবার, যেন ধন্য রাজ্য ধন্য হয়।।
এই ধন কার লাগি,
আমি উঠিলাম জাগি।
ফিরাইওনা বাবা মোরে, ওগো দয়াময়।।