এলমে লদুন মারেফত আল্লার গুপ্তধন,
মুরদা কায়া সিদ্ধ হয় পাইলে সে রতন।।
হৃদ মহলের বাত্তি হলে,
গুপ্ত ব্যক্ত দুই কুলে।
কত রসিক কামেল হয়, ভাণ্ডারীর চরণ।।
মাওলা যদি দয়া করে,
এক পলকে দিতে পারে।
মূর্খেরে পণ্ডিত করে, এমন কারণ।।
সে ধন মেহেদীর কাছে,
এখন জান জমা আছে।
যারে দয়া করে তিনি, কামেল হবে সেই জন।।
যোগ্য চাই করে দান,
যার হৃদে আছে স্থান।
দিলে হারদম করে জিকির, বাবা মাওলা ধন।।
মালেকের এই কথা খানি,
চল যদি সবাই মানি।
দুই কুলের উন্নতি হইবে, হইবে আসাধ্য সাধন।।