প্রেম কি আর টাকায় মিলে

প্রেম কি আর টাকায় মিলে, প্রেম কি আর টাকায় মিলে। প্রেমের মর্ম কি বুঝিবে, প্রেমের পড়া না পড়িলে।। প্রেম যদি সে টাকায় পাইত, ঘরে ঘরে প্রেম কিনিত, আউলিয়া আম্বিয়া যত, যাইত না আর বন জঙ্গলে।। কোরান-হাদিস শত শত, পড়লে কি লাভ অবিরত, প্রেমের দলিল খোঁজে পায়না, জ্ঞানের চক্ষু না ফুটিলে।। মানুষ মাত্রে ঘরে ঘরে চর্ম […]

প্রেম কি আর টাকায় মিলে, প্রেম কি আর টাকায় মিলে।
প্রেমের মর্ম কি বুঝিবে, প্রেমের পড়া না পড়িলে।।

প্রেম যদি সে টাকায় পাইত, ঘরে ঘরে প্রেম কিনিত,
আউলিয়া আম্বিয়া যত, যাইত না আর বন জঙ্গলে।।

কোরান-হাদিস শত শত, পড়লে কি লাভ অবিরত,
প্রেমের দলিল খোঁজে পায়না, জ্ঞানের চক্ষু না ফুটিলে।।

মানুষ মাত্রে ঘরে ঘরে চর্ম চক্ষে কোরান পড়ে,
প্রেমিক কয়জন হইতে পারে, এলমে দুনিয়ায় না আসিলে।।

বিনা বিদ্যায় ওয়াইজ করণী, দেখাইল প্রেম নিশানি,
নবীর জুব্বা পাইল তিনি, প্রমাণ আছে দলিলে।।

মনছুর একজন প্রেমিক ছিল, শুলেতে চড়াইয়া দিল,
প্রেমসূত্রে প্রাণ ত্যাজিল, আনাল হক আনাল হক বলে।।

যারা বুঝে প্রেমের ওজন, তারা ভাবে মানুষ সুজন,
ছেড়ে দিছে মায়ার ভুবন, নাম দিছে পাগলের দলে।।

গুরুর কাছে নিয়ে দীক্ষা, শিখে লও প্রেমের শিক্ষা,
এই হইল রে সার পরীক্ষা, হীন দাস আমিনে বলে।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী