বল তারে কোথায় পাই

বল তারে কোথায় পাই, বল তারে কোথায় পাই। বন্ধু বন্ধু বন্ধু বলে খুঁজি সর্বদাই। বন্ধু মোরে দিয়া ফাঁকি, কোন বনে যাই আছে লুকি, বাঁশি শুনি দেখতে পাইনা, ডাকলে আসে নাই। আসো বন্ধু আমার সনে, প্রবেশিব প্রেম বাগানে, পেখম ধরি নাচ করিব, কদম্ব তলায়। মন বুঝনা থাকো দূরে, কত ভালবাসি তোরে, কাছে পাইলে দেখাইতাম, ধরিয়া গলায়। […]

বল তারে কোথায় পাই, বল তারে কোথায় পাই।
বন্ধু বন্ধু বন্ধু বলে খুঁজি সর্বদাই।

বন্ধু মোরে দিয়া ফাঁকি,
কোন বনে যাই আছে লুকি,
বাঁশি শুনি দেখতে পাইনা, ডাকলে আসে নাই।

আসো বন্ধু আমার সনে,
প্রবেশিব প্রেম বাগানে,
পেখম ধরি নাচ করিব, কদম্ব তলায়।

মন বুঝনা থাকো দূরে,
কত ভালবাসি তোরে,
কাছে পাইলে দেখাইতাম, ধরিয়া গলায়।

একবার যদি দেখা পাইতাম,
ফুল শয্যায় শুয়াইতাম,
প্রেমানন্দে বুকে নিয়া থাকিতাম ঘুমাই।

আমিন কান্দে করুণ সুরে,
কত দিনে পাব তারে,
আশায় আশায় জীবন গত, নাম গাছের গোড়ায়।

লেখক: আমিনুল হক ধর্মপুরী