তৌহিদের মোহন বাঁশি বাজাইল

তৌহিদের মোহন বাঁশি বাজাইল মওলা ধনে। বাঁশির সুরে পাগল করে টেনে আনে প্রেমিক জনে।। বাঁশির কি মোহিনী শক্তি, সবার প্রাণে ঢালে ভক্তি। ডালি দিয়ে প্রেম ডালি আনন্দেতে শ্রীচরণে।। বাঁশির কি আশ্চর্য ধারা, ভেঙ্গে চুরে ভব কারা। লজ্জা ভয় পরিহারি সঁপে জীবন বাবাজানে।। বাঁশি কি মোহিনী শান, চাহে না কেউ কুল মান। চায় না তারা পিছন […]

তৌহিদের মোহন বাঁশি বাজাইল মওলা ধনে।
বাঁশির সুরে পাগল করে টেনে আনে প্রেমিক জনে।।

বাঁশির কি মোহিনী শক্তি, সবার প্রাণে ঢালে ভক্তি।
ডালি দিয়ে প্রেম ডালি আনন্দেতে শ্রীচরণে।।

বাঁশির কি আশ্চর্য ধারা, ভেঙ্গে চুরে ভব কারা।
লজ্জা ভয় পরিহারি সঁপে জীবন বাবাজানে।।

বাঁশি কি মোহিনী শান, চাহে না কেউ কুল মান।
চায় না তারা পিছন ফিরে বয় রাখেনা দূত শমনে।।

সফি সেই রাগিনী শুনে, দীন দুনিয়া ডালি এনে।
ভক্তি করিতে আছে মাইজভাণ্ডারী বাবাজানে।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী