আমি তোমার তুমি আমার

আমি তোমার তুমি আমার, দুই করে আর রেখ না। তোমার মাঝে তোমার সাজে, সাজাও বাবা মাওলানা।। তোমার প্রেমের সরাব ঢেলে, নাচাও আমায় বেখোদ হালে। হাস্তি আমার যাউক চলে তোমার কর আস্তানা।। ভরপুর কর আঁধার দীলে, তোমার প্রেমের আলো জ্বেলে। চাঁদের মত উঠুক জ্বলে চলুক প্রেমের খেলনা।। দেখাও তোমার রূপের বাহার, প্রেম নদীতে আসুক জোয়ার। মন […]

আমি তোমার তুমি আমার, দুই করে আর রেখ না।
তোমার মাঝে তোমার সাজে, সাজাও বাবা মাওলানা।।

তোমার প্রেমের সরাব ঢেলে, নাচাও আমায় বেখোদ হালে।
হাস্তি আমার যাউক চলে তোমার কর আস্তানা।।

ভরপুর কর আঁধার দীলে, তোমার প্রেমের আলো জ্বেলে।
চাঁদের মত উঠুক জ্বলে চলুক প্রেমের খেলনা।।

দেখাও তোমার রূপের বাহার, প্রেম নদীতে আসুক জোয়ার।
মন প্রাণ হউক আমার তোমার ভাবে দিওনা।।

তুমি নূরী প্রেম সায়রে, আমার তরী দাও ভাসায়ে।
তুমি বস ছুকান হাতে বেয়ে চল ঠিকানা।।

রহমান নামের কসম তোমার, সফির খোল দীলের দুয়ার।
নূরী বাতি জ্বালো তোমার আওমায় কর মস্তানা।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী