সাধু সঙ্গে প্রেম তরঙ্গে

সাধু সঙ্গে, প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে মুড়ায়ে মাথা, গুরু কল্পতরু জড়িয়ে ধর, ওগো আমার ভক্তিলতা। বিশ্বাসের আকড়া দিয়ে, পাকড়াইয়ে ধর তারে, কুবাতাসে ঝাকড়া পড়ে, ভাঙ্গে না যে লতার মাথা। চৌদিকে দাও সত্য বেড়া, ফিরবে তাতে ছাগল মেড়া, জল ঢাল তায় ঘড়া ঘড়া, ফুটিয়ে মেলবে পাতা। ফুলের গন্ধে মন অলি, মত্ত হলে শুনরে মালী, নয়ন ভরে […]

সাধু সঙ্গে, প্রেম তরঙ্গে, প্রেম তীর্থে মুড়ায়ে মাথা,
গুরু কল্পতরু জড়িয়ে ধর, ওগো আমার ভক্তিলতা।

বিশ্বাসের আকড়া দিয়ে, পাকড়াইয়ে ধর তারে,
কুবাতাসে ঝাকড়া পড়ে, ভাঙ্গে না যে লতার মাথা।

চৌদিকে দাও সত্য বেড়া, ফিরবে তাতে ছাগল মেড়া,
জল ঢাল তায় ঘড়া ঘড়া, ফুটিয়ে মেলবে পাতা।

ফুলের গন্ধে মন অলি, মত্ত হলে শুনরে মালী,
নয়ন ভরে তুমি খালি, সেই ফুলে দেখিও রাধা।

রাধা পদ্ম ফুটলে পরে, বাজায়ে বাঁশী গুন গুন স্বরে,
কালা ভ্রমর আসবেই উড়ে, কালো নয় সে উজ্জ্বল সাদা।

মনোমোহন কয় নীচের মাটি, হয় না আমার পরিপাটি,
মিছামিছি কান্দাকাটি, শুকনা মাটি হয় কি কাঁদা।

লেখক: মনমোহন দত্ত