বিচ্ছেদের আগুনে জ্বলে গেল তন-মন।
প্রাণের বাবা দয়া করে জুড়িয়ে দাও জ্বালাতন।।
এস বাবা প্রাণ ভাণ্ডারী, তুমি বিনে প্রাণে মরি।
ঘুচাও বিরহ জ্বালা দান করিয়ে শ্রীচরণ।।
দয়া কর প্রাণ পতি, দেখ দাসের এ দুর্গতি।
তোমার কি প্রাণ কাঁদে না মাইজভাণ্ডারী গাউস ধন।।
দয়াল বাবা প্রাণ স্বামী, তোমার কাছে কিসের কমি।
তোমার প্রেমের পাগলগণে দান করগো পাক চরণ।।
দুঃখ জানাই তোমার কাছে, তুমি বিনে কেবা আছে।
ছায়া দিতে দাসগণে প্রাণের সোনা বাবাধন।।
সফি তোমার চরণ ধরি, কাঁদিতেছে বিলাপ করি।
প্রাণের বাবা মাইজভাণ্ডারী নূরে কর নূরীতন।।