শান মান সব গিয়েছে এবে

শান মান সব গিয়েছে এবে দয়া কর। এই খাওয়াতে সাধ মিটে না আসল খাওয়ায় পুষ্ট কর।। এস ওগো প্রাণের রাজা, মন প্রাণ কর তাজা। শুকনো ডালে ফুল ফুটায়ে গন্ধে আমোদিত কর।। প্রাণ পুরীতে বাজাও বাঁশি, দূর হয়ে যাক তিমির রাশি। প্রেম বাতি জ্বালায়ে তোমার হৃদয় আলোকিত কর।। অকুল সমুদ্রে পড়ি, বাবা তোমায় স্মরণ করি। হাত […]

শান মান সব গিয়েছে এবে দয়া কর।
এই খাওয়াতে সাধ মিটে না আসল খাওয়ায় পুষ্ট কর।।

এস ওগো প্রাণের রাজা, মন প্রাণ কর তাজা।
শুকনো ডালে ফুল ফুটায়ে গন্ধে আমোদিত কর।।

প্রাণ পুরীতে বাজাও বাঁশি, দূর হয়ে যাক তিমির রাশি।
প্রেম বাতি জ্বালায়ে তোমার হৃদয় আলোকিত কর।।

অকুল সমুদ্রে পড়ি, বাবা তোমায় স্মরণ করি।
হাত ধরে টেনে নিয়ে ওপারেতে পার কর।।

অধম সফির তুমি পতি, শ্রীচরণে এই মিনতি।
দান করিয়ে শ্রীচরণ জীবন জনম ধন্য কর।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী