দেখিনু একি বিচক্ষণ

দেখিনু একি বিচক্ষণ, দেখিনু একি বিচক্ষণ। পূর্ণ শশী মুখ বন্ধের বাঁকা দু’নয়ন।। প্রেমের চকোরগণে বসি সদা তব ধ্যানে। খাইতেছে সর্বক্ষণে ঐ চন্দ্র কিরণ।। হানয়ে যাহারে শান কাড়ি লয়ে তার প্রাণ। না ভাবয় কুল মান সেই কদাচন।। এ হীন ছালাম মন হরিয়াছে সেই জন। এবে প্রিয়ে দেয় দান রাঙা শ্রীচরণ।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

দেখিনু একি বিচক্ষণ, দেখিনু একি বিচক্ষণ।
পূর্ণ শশী মুখ বন্ধের বাঁকা দু’নয়ন।।

প্রেমের চকোরগণে বসি সদা তব ধ্যানে।
খাইতেছে সর্বক্ষণে ঐ চন্দ্র কিরণ।।

হানয়ে যাহারে শান কাড়ি লয়ে তার প্রাণ।
না ভাবয় কুল মান সেই কদাচন।।

এ হীন ছালাম মন হরিয়াছে সেই জন।
এবে প্রিয়ে দেয় দান রাঙা শ্রীচরণ।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী