যদি কান্ত বিনে শান্ত হত

যদি কান্ত বিনে শান্ত হত প্রেমিকের মন। না হইত রসূলের মেরাজ কখন।। বেচাইন আশেক মনে মাশুকের কারণ। নতু কেন মজনু শাহা ভ্রময় কানন।। দেখরে ফরহাদ খসরু শিরির কারণ। মস্তকে কোঁড়ালি খাই হইল নিধন।। বলিব কতক আমি ভবে এই মতন। আপন বন্ধের লাগি হারাইল জীবন।। দহয়ে ছালামের মন সদা সর্বক্ষণ। দরশনে তোষ হীনে ওহে প্রাণ ধন।। […]

যদি কান্ত বিনে শান্ত হত প্রেমিকের মন।
না হইত রসূলের মেরাজ কখন।।

বেচাইন আশেক মনে মাশুকের কারণ।
নতু কেন মজনু শাহা ভ্রময় কানন।।

দেখরে ফরহাদ খসরু শিরির কারণ।
মস্তকে কোঁড়ালি খাই হইল নিধন।।

বলিব কতক আমি ভবে এই মতন।
আপন বন্ধের লাগি হারাইল জীবন।।

দহয়ে ছালামের মন সদা সর্বক্ষণ।
দরশনে তোষ হীনে ওহে প্রাণ ধন।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী