হায়রে বিচ্ছেদের জ্বালায়,
দয়াল বাবা দীন বন্ধু লুকালে কোথায়।।
(ও বাবা ও)
তোমার বিদচ্ছেদানলে পাহাড় নগর জ্বলে,
হুর, পরী, মানব, দানব কাঁদিয়া বেড়ায়।।
(ও বাবা ও)
তোমার বিচ্ছেদে পড়ি ছেড়ে সব ঘরবাড়ি,
বন জঙ্গল ঘুরি ফিরি প্রাণের বেদনায়।।
(ও বাবা ও)
তোমার বিচ্ছেদে কালা তন মন হৈল উতালা,
শোকে কাঁদে পাহাড় জঙ্গলা হারায়ে তোমায়।।
(ও বাবা ও)
তোমার বিচ্ছেদে কাঁদে বন, পাহাড়, সাগর নদে,
পড়ে সফি প্রেম ফাঁদে কেঁদে দিন কাটায়।।