রঙ্গের রঙ্গিলা বাবা মাওলানা

রঙ্গের রঙ্গিলা বাবা মাওলানা। অপরূপ রূপ ধরি কর ছলনা।। রঙ্গেতে ভঙ্গিমা করি, দাসগণের মন হরি। রূপের বাহারে কর মস্তানা।। তোমার মুরতি হেরি, মন প্রাণ যায় উড়ি। তোমার ভাবে দিল হয়ে যায় দিওয়ানা।। কত জনে প্রেমে মজে, কুল মান সব ত্যাজে। তোমার প্রেমের করিতেছে ঘোষণা।। সফি তোমার প্রেমের লাগি, তোমার দ্বারে ভিক্ষা মাগি। দান করে দিওয়ানা […]

রঙ্গের রঙ্গিলা বাবা মাওলানা।
অপরূপ রূপ ধরি কর ছলনা।।

রঙ্গেতে ভঙ্গিমা করি,
দাসগণের মন হরি।
রূপের বাহারে কর মস্তানা।।

তোমার মুরতি হেরি,
মন প্রাণ যায় উড়ি।
তোমার ভাবে দিল হয়ে যায় দিওয়ানা।।

কত জনে প্রেমে মজে,
কুল মান সব ত্যাজে।
তোমার প্রেমের করিতেছে ঘোষণা।।

সফি তোমার প্রেমের লাগি,
তোমার দ্বারে ভিক্ষা মাগি।
দান করে দিওয়ানা কর মাওলানা।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী