আমার প্রাণের বাবা আয় গো

আমার প্রাণের বাবা! আয় গো হিয়ার মাঝে আয়। প্রেম ফুলের মধু প্রিয়ে! শুধু ভেসে যায় গো।। আয় গো আমার প্রাণ প্রিয়ে, তোমায় মন প্রাণ দিয়ে। দিবা নিশি মজে থাকি প্রেমেরি খেলায় গো।। আয় গো আমার প্রাণের শশী, বাজাও তোমার প্রেমের বাঁশি। তোমার মুরতি আঁকি পাগল হিয়ায় গো।। হীন সফি পাগলিনী, তোমার ভাবে উদাসিনী। হয়ে আজি […]

আমার প্রাণের বাবা! আয় গো হিয়ার মাঝে আয়।
প্রেম ফুলের মধু প্রিয়ে! শুধু ভেসে যায় গো।।

আয় গো আমার প্রাণ প্রিয়ে,
তোমায় মন প্রাণ দিয়ে।
দিবা নিশি মজে থাকি প্রেমেরি খেলায় গো।।

আয় গো আমার প্রাণের শশী,
বাজাও তোমার প্রেমের বাঁশি।
তোমার মুরতি আঁকি পাগল হিয়ায় গো।।

হীন সফি পাগলিনী,
তোমার ভাবে উদাসিনী।
হয়ে আজি দুনিয়াতে ফহুরিয়া বেড়ায় গো।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী