মাওলা তোর বিনা দর্শন,
কেমন রাখিব এই দাসের জীবন।।
সর্বস্থানে তোমা স্থান তুমি সকলের প্রাণ,
না পাইয়ে নাদান কৈরাছি ভ্রমণ।।
তুমি যে স্ববান হাদী, আগে সে জানিতাম যদি।
তবে কেনে ভব নদী করি অন্বেষণ।।
তুমি মন তুমি তন, তুমি ছালামেরি প্রাণ।
তুমি আমি একজন চিনাছি এখন।।