দেখরে মন ভাব কৈরে

দেখরে মন ভাব কৈরে, দেখরে মন ভাব কৈরে। ও মন কহি তোরে এ সংসারে, রবে কত আশা কৈরে।। এ সংসার নহে কার ভাই বন্ধু গেছে ছেড়ে।। ও মন ভাবুক ভেবে দেখ, মাতা পিতা গেছে গোরে। তুমি যাবে না রহিবে পুত্র বধু সব ছেড়ে।। নিশি দিন কোলে পুষি তুমি রাখিয়াছ যারে। কেইছা গোর মনে ডর না […]

দেখরে মন ভাব কৈরে, দেখরে মন ভাব কৈরে।
ও মন কহি তোরে এ সংসারে, রবে কত আশা কৈরে।।
এ সংসার নহে কার ভাই বন্ধু গেছে ছেড়ে।।

ও মন ভাবুক ভেবে দেখ, মাতা পিতা গেছে গোরে।
তুমি যাবে না রহিবে পুত্র বধু সব ছেড়ে।।

নিশি দিন কোলে পুষি তুমি রাখিয়াছ যারে।
কেইছা গোর মনে ডর না যাবে কবরের পাড়ে।।

চুরি করি আনি কড়ি সদা খাওয়াইছ যারে।
সাদি বসি রবে খুশি ফিরি না পুছিব তোরে।।

গাউস নূরী মাইজভাণ্ডারী হাদী দেখ গেছে ছেড়ে।
গণী জীববান তাকে ছড়িয়াছে এই সারে।।

ওহে ছালাম হীন গোলাম না প্রবেশ চিন্তাপুরে।
কর সার করতার মাইজভাণ্ডারীর পায়ে পড়ে।।

কর ছালাম সদা প্রণাম মৌলানার শ্রীচরণে।
পুরিবে তোর মনস্কাম ভয় না রবে পরপারে।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী