দয়াল ভাণ্ডারীর নাম স্মরণে, ভয় কিরে কঠিন নিদানে।
কত পাপী-তাপী ত্বইরা গেল দয়াল নামের গুণে।।
দয়াল ভাণ্ডারীর কারবার,
ঘোর বিপদে পড়ে মানব হলে অন্ধকার,
তখন ভক্তি ভাবে নাম নিলে তার আলো জ্বলে সেইখানে।।
ঐ চরণ যে করিল সার,
আউলিয়ার দপ্তরে নাম উঠেছে তাহার,
জ্বীন ইনসান ফেরেস্তা খোদার, সব থাকে তার তাজীমে।।
শুন যত বন্ধুগণ,
দমে দমে ভাণ্ডারীর নাম রাখিলে স্মরণ,
মহা নিদান হবে মোচন ভক্তি বিশ্বাস প্রেম গুণে।।
ঐ নাম হয়না যেন ভুল,
ভুল করিলে পড়বি ফেরে হারাবি দুই কুল,
হৃদ বাগিচায় ফুটবেরে ফুল, ঐ নামেরি সাধনে।।
আমিন তুমি বড়ই অধম,
সময় থাকতে ভজিলেনা ভাণ্ডারীর কদম,
দুঃখে গেল মানব জনম, সুখ পাইলি না জীবনে।।