আমার আমিরের দরবার
আল্লাহ-রাসূল সদায় মিলে, এলাহী কারবার।
আল্লার পেয়ারা হাবিবেরা,
মহামানব ওলি যারা,
অবিরত করে জিকির প্রেমেতে খোদার ।।
যায় রে যায় দিন চলি,
এই ভবের নেশায় পড়ি,
শিগগির চলো মওলার বাড়ি, আমির ভাণ্ডার ।।
কালাসোনার প্রেমে পড়ি,
ভবের মায়া ত্যাগ করি,
মঈনুদ্দিন ঘুরি-ফিরি, দেখা দাও একবার।।