বাবাজি মাওলানা নাম শুনিয়া

বাবাজি মাওলানা নাম, শুনিয়া দেওয়ানা, হৃদয়ে জাগে রূপের ছবিখান। দরশন ভিখারী, কার কাছে না ফুকারি, পীর মুর্শিদের না জানি সন্ধান। গাউছুল আজম মাইজভাণ্ডার, চরণ করেছি সার, খোদা রাছুল চিনাও বাবাজান। আমার ঘরে সোনার চান্দ, ভাবে বৈসে করে গান, জাহির বাতিন খুইলে দেও নয়ান। কোরানের মর্ম জান, খুলে বেদ রছুল দেওয়ান, আবু বকর আলী মুরিদান। আশেকি […]

বাবাজি মাওলানা নাম, শুনিয়া দেওয়ানা,
হৃদয়ে জাগে রূপের ছবিখান।

দরশন ভিখারী, কার কাছে না ফুকারি,
পীর মুর্শিদের না জানি সন্ধান।

গাউছুল আজম মাইজভাণ্ডার, চরণ করেছি সার,
খোদা রাছুল চিনাও বাবাজান।

আমার ঘরে সোনার চান্দ, ভাবে বৈসে করে গান,
জাহির বাতিন খুইলে দেও নয়ান।

কোরানের মর্ম জান, খুলে বেদ রছুল দেওয়ান,
আবু বকর আলী মুরিদান।

আশেকি ভ্রমরগণ, তালাস করে জঙ্গল বন,
গন্ধের মূলে করে গুণগান।

তুষ্ট গানে নিরাঞ্জন, তাছাউফে দেখ মন,
তোফাতুল কিতাবে মুসলমান।

স্মরণ করে মাইজভাণ্ডার, পঞ্চমাস ফল আহার,
না ডাকিলে দয়া করে দান।

শক্তি নাই চলিতে পারি, এই মিনতি সদাই করি,
আবদুল্লার আরতি ধর্ম গান।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী