দয়ালু ভাণ্ডারী বিনে কে করিবে

দয়ালু ভাণ্ডারী বিনে কে করিবে পার, আল হাসানী মাইজভাণ্ডারী জগতের নিস্থার। হক ভাণ্ডারী নামের বলে, আসমান জমিন হেলে, নদীর পানি উজান চলে, কাঁপে এই সংসার। খাঁটি আশেক যেই জনা, ভব পাড়ে ভয় থাকে না। আশেক ছাড়া পার না করে, প্রেমিক যদি হইতে পারে। পার হইয়া যায় আঁখির ঠারে, ভয় থাকে না তার। ঈমানের ঘর হলে […]

দয়ালু ভাণ্ডারী বিনে কে করিবে পার,
আল হাসানী মাইজভাণ্ডারী জগতের নিস্থার।

হক ভাণ্ডারী নামের বলে, আসমান জমিন হেলে,
নদীর পানি উজান চলে, কাঁপে এই সংসার।

খাঁটি আশেক যেই জনা, ভব পাড়ে ভয় থাকে না।
আশেক ছাড়া পার না করে, প্রেমিক যদি হইতে পারে।
পার হইয়া যায় আঁখির ঠারে, ভয় থাকে না তার।

ঈমানের ঘর হলে চুরি, পার করেনা মাইজভাণ্ডারী,
আশেক ছাড়া প্রেমের তরী, ভাগ্যে নাই সবার।

লাগাইয়া ঈমানের ডুরি, বসে থাকো স্মরণ করি,
গাউসুল আজম মাইজভাণ্ডারী, পারেরি কাণ্ডার।

তাওয়াক্কুলের রসি দিয়ে, চরণে তার গুণ লাগাইয়ে।
চেয়ে থাকবি অবাক হয়ে, এলাহী কারবার।

আমিন বলে ষোল আনা, প্রাণ না দিলে বন্ধু পায় না।
এই দুনিয়ার বেচাকিনা সকলি অসার।

লেখক: আমিনুল হক ধর্মপুরী