আমায় তুমি ধ্বংস কর তোমার দামান

আমায় তুমি ধ্বংস কর, তোমার দামান তলে। নতুন করে গড়ে তোল, তোমার দয়ার বলে।। আমি যদিও বা হই দুষ্ট, তুমি হইও নাকো রুষ্ট। আমায় তুমি শিষ্ট করো, তোমার পায়ে দলে।। যদিও না হই তোমার, তুমি হও নাকো বেজার। আমায় তুমি দহন কর, প্রেমের অনল জ্বেলে।। মোর মোহ, মায়া, গৌরব, দুনিয়ার যত সৌরভ। এসের তুমি ধ্বংস […]

আমায় তুমি ধ্বংস কর, তোমার দামান তলে।
নতুন করে গড়ে তোল, তোমার দয়ার বলে।।
আমি যদিও বা হই দুষ্ট,
তুমি হইও নাকো রুষ্ট।
আমায় তুমি শিষ্ট করো, তোমার পায়ে দলে।।

যদিও না হই তোমার,
তুমি হও নাকো বেজার।
আমায় তুমি দহন কর, প্রেমের অনল জ্বেলে।।
মোর মোহ, মায়া, গৌরব,
দুনিয়ার যত সৌরভ।
এসের তুমি ধ্বংস করো, জব্বার নামের বলে।।

আমার শির যদি হয় উচু,
তুমি কর তাকে নিচু।
তবুও সফি স্থান পায় যেন, তোমার চরণ তলে।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী