রাখহ ঈমান ধন যতনে

রাখহ ঈমান ধন যতনে, রাখহ ঈমান ধন যতনে। প্রেম পেটরা ভরি গুরুর চরণে।। না রাখে যেই জন গুরুর শ্রীচরণ। লুটিব ঈমান তার শয়তানে।। গাউসেরি চরণ ছালাম নিধান। রেখেছি আমান এই কারণে।। না ধরিলে বাণী হবে পাছে হানি। পস্তাইতে হবে হাশর ময়দানে।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

রাখহ ঈমান ধন যতনে, রাখহ ঈমান ধন যতনে।
প্রেম পেটরা ভরি গুরুর চরণে।।

না রাখে যেই জন গুরুর শ্রীচরণ।
লুটিব ঈমান তার শয়তানে।।

গাউসেরি চরণ ছালাম নিধান।
রেখেছি আমান এই কারণে।।

না ধরিলে বাণী হবে পাছে হানি।
পস্তাইতে হবে হাশর ময়দানে।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী