বন্ধু আমি আর কারে দেখি

বন্ধু আমি আর কারে দেখি নাই, বিমনতা হইওনা গোসাঁই।। যদি অন্য ভিতে দেখি, তুমি বলি ফিরি চাই।। যথা ফিরাইতেছি আঁখি, প্রিয়ে তোমায় চেয়ে থাকি। অন্য বলি যদি দেখি বন্ধু তোমারি দোহাই।। যথাতথা দেখি তোরে, ছালামে আর দেখব কারে। ভ্রমে যদি অন্য দেখি বন্ধু তাহা মাফ চাই।। লেখক: আবদুস সালাম ভূজপুরী

বন্ধু আমি আর কারে দেখি নাই, বিমনতা হইওনা গোসাঁই।।
যদি অন্য ভিতে দেখি, তুমি বলি ফিরি চাই।।

যথা ফিরাইতেছি আঁখি, প্রিয়ে তোমায় চেয়ে থাকি।
অন্য বলি যদি দেখি বন্ধু তোমারি দোহাই।।

যথাতথা দেখি তোরে, ছালামে আর দেখব কারে।
ভ্রমে যদি অন্য দেখি বন্ধু তাহা মাফ চাই।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী