সখিরে কত সইব, বিরহের বেদনা।
দুঃখী প্রাণ আমার করে হাহাকার, সইতে নারি যাতনা।।
ওহে প্রাণধন, দরশন বিহন,
হইয়াছি যেমন নিঃসঙ্গ মন।
হরিয়াছ প্রাণ, গেল কুলমান,
এবে কি সন্ধান বলনা।।
জীবনের জীবন, কেন হরি মন,
কিবা অপরাধ পেলে গো আমার।
ক্ষম অপরাধ, ঘুচাও বিবাদ,
করিমের সাধ পুরাওনা।।