হিরামন পাখি আমার রইয়াছ কোথায়

হিরামন পাখি আমার রইয়াছ কোথায়, অনেক দিন হয় দেখেছি তোমারে রে।। আমার প্রথম পিরিতির কালে তুমি যে বলেছিলে, সর্বদা থাকিবে আমারই ঘরে, দেখাইয়া সে ভালবাসা এখন কর নৈরাশা, ফাঁকি দিয়া চইলা গেলা দূরে রে।। সেই বিচ্ছেদ হুতাশন দেহে জ্বলে অনুক্ষণ, সদা মন উচাটন তোমারি তরে, কি করি উপায় তোমায় কোথায় গেলে পাই, খোঁজে বেড়াই নগরে […]

হিরামন পাখি আমার রইয়াছ কোথায়,
অনেক দিন হয় দেখেছি তোমারে রে।।

আমার প্রথম পিরিতির কালে তুমি যে বলেছিলে,
সর্বদা থাকিবে আমারই ঘরে,
দেখাইয়া সে ভালবাসা এখন কর নৈরাশা,
ফাঁকি দিয়া চইলা গেলা দূরে রে।।

সেই বিচ্ছেদ হুতাশন দেহে জ্বলে অনুক্ষণ,
সদা মন উচাটন তোমারি তরে,
কি করি উপায় তোমায় কোথায় গেলে পাই,
খোঁজে বেড়াই নগরে নগরে রে।।

তুমি কইরে চালাকি, আমায় দিয়াছ ফাঁকি,
বানায়ে উদাসী এ সংসারে,
সেই দুঃখ আমার ভবে কে বুঝিবে আর,
ব্যথা ব্যথি কেহ নাই সংসারে।।

হৃদয়ের মাঝার যদি থাক অনিবার,
তবু কেন আমি পাইনা তোমারে,
তুমি আমি এক কিছু দেখিনা পৃথক,
লেখিয়াছ কোরান মাঝারে রে।।

কুলুবুল মোমেনিন আর্শে আল্লা তোমার জবান মওলা,
প্রমাণ দিয়া গেলা হাদিস মাঝারে,
তুমি হইয়া আপন কেন রইয়াছ গোপন,
দয়া মায়া নাই তোমার অন্তরে রে।।

অধিন আমিনে বলে, আমার কি দোষ পাইলে,
সারাটি জীবন কাঁদালে মোরে,
তোমার ও আমার একদিন হবে সেই বিচার,
ঐ দিন রোজ মহাশরে রে।।

লেখক: আমিনুল হক ধর্মপুরী