আমায় বাড়ি ছাড়া করলি,
গৃহ ছাড়া করলি রে বন্ধু বিনুদিয়া,
তবু কেন প্রাণ জ্বলে মোর তোমার লাগিয়া রে বন্ধু।।
(বন্ধু রে) অবলা সরলা বালার পরাণ বধিয়া রে,
পরাণ বধিয়া।
অসময়ে চইলা গেলা মোরে ফাঁকি দিয়া রে বন্ধু।।
(বন্ধু রে) নগরে নগরে ভ্রমি তোমায় তল্লাশিয়া রে,
তোমায় তল্লাশিয়া।
এমন দরদী নাই কেউ দিত দেখাইয়া রে বন্ধু।।
(বন্ধু রে) আশা দিয়া ভাসাইলা পিরিতি করিয়া রে,
পিরিতি করিয়া।
কইতে না’রি সইতে না’রি ফাটিয়া যায় মোর হিয়া রে বন্ধু।।
শুইলে না আসে নিদ্রা তোমার লাগিয়া রে,
তোমার লাগিয়া।
তুষের অনল জ্বলে আমার ফুকিয়া ফুকিয়া রে বন্ধু।।
(বন্ধু রে) আমিন বলে আর জ্বালাইসনা প্রেমের আগুন দিয়া রে,
প্রেমের আগুন দিয়া।
একবার আসি দেওনা দেখা পর্দাখান উঠাইয়া রে।।