মাইজভাণ্ডারে মস্ত বড় তালা

মাইজভাণ্ডারে মস্ত বড় তালা কোথায় চাবি চাবি নিতে আমির ভাণ্ডার যাবি। রূপের ও সে কি সুগন্ধ, সুগন্ধ ভরা আনন্দ। মনের দ্বন্দ্ব-সন্দ ভুলে যাবি, তবে পাবি। মহিমা-মণ্ডিত মাওলা গাউছুল আজম আহমদ উল্লাহ, কালাসোনার ভিতর তারে পাবি। যায় না ছোঁয়া, যায় না ধরা, সিনায় সিনায় লেখাপড়া, হাবিবে রহমান কালাম গাবি তবে পাবি॥ কলবেতে আনাগোনা গাউছে ধনের কালাসোনা, […]

মাইজভাণ্ডারে মস্ত বড় তালা কোথায় চাবি
চাবি নিতে আমির ভাণ্ডার যাবি।
রূপের ও সে কি সুগন্ধ, সুগন্ধ ভরা আনন্দ।
মনের দ্বন্দ্ব-সন্দ ভুলে যাবি, তবে পাবি।

মহিমা-মণ্ডিত মাওলা গাউছুল আজম আহমদ উল্লাহ,
কালাসোনার ভিতর তারে পাবি।
যায় না ছোঁয়া, যায় না ধরা, সিনায় সিনায় লেখাপড়া,
হাবিবে রহমান কালাম গাবি তবে পাবি॥

কলবেতে আনাগোনা গাউছে ধনের কালাসোনা,
রূপেতে অরূপের সন্ধান পাবি।
জ্ঞানচোখে দৃষ্টি করে থাকলে পড়ে চরণ ধরে,
চরণ বিনে করিস না আর দাবি তবে পাবি।।

দিলেন যিনি চাবির বাণী, চাইছি রাঙা চরণখানি,
জিয়া মাওলার পাক দরবারে যাবি।
আমির ভাণ্ডার আসতে হবে, সাধন-সিদ্ধি হবে তবে,
অধম জামাল দিবা-রাত্রি ভাবি, শুধু ভাবি।।

লেখক: কবি জামাল উদ্দীন