মন কেন তুই ফকির হৈলি

মন কেন তুই ফকির হৈলি, মন কেন তুই ফকির হৈলি। আসল কাজের মাশুল বাকি, ভণ্ডামিতে দিন কাটাইলি।। নামের খিলকা গায়ে দিয়া, চলে যদি ভেক্ ধরিয়া, কানা লোকে পীর মানিয়া, ডাইল্যা দেয়রে টাকার থলি।। এ ফকিরে জপে মালা, ছয় ফকির তার সঙ্গি চেলা, রুজির জন্যে এই সব খেলা, লোকের কাছে আবেদ অলি।। কর্ম করে ধর্মের আশে, […]

মন কেন তুই ফকির হৈলি, মন কেন তুই ফকির হৈলি।
আসল কাজের মাশুল বাকি, ভণ্ডামিতে দিন কাটাইলি।।

নামের খিলকা গায়ে দিয়া, চলে যদি ভেক্ ধরিয়া,
কানা লোকে পীর মানিয়া, ডাইল্যা দেয়রে টাকার থলি।।

এ ফকিরে জপে মালা, ছয় ফকির তার সঙ্গি চেলা,
রুজির জন্যে এই সব খেলা, লোকের কাছে আবেদ অলি।।

কর্ম করে ধর্মের আশে, ধর্ম বেচে কোন বেহুশে,
কি জফ্ দিবি খোদার পাশে, জাহান্নামে দিব ডালী।।

যেই জন হৈল খোদার ফকির, জজ্বা হালে করে জিকির,
নামে যদি হয়রে তাছির, দেখতে পাবি নূর তেজল্লি।।

আলীম হৈতে ফেরকা হবে, চলিবে দর্জালের তাবে,
জগত লুটিয়া খাবে, দেখাইয়া ফকিরালী।।

যার হৈয়াছে মন পরিষ্কার, ডাকলে পায় সে খোদার দিদার,
আবদুল্লায় মুর্শিদ ভাণ্ডার, খেন্ত হৈল কলম কালী।।

লেখক: আব্দুল্লাহ বাঞ্ছারামপুরী