প্রেমের পুজারী আমি তোমার

প্রেমের পুজারী আমি তোমার আঙ্গিনায়। কত কাল বসে আছি তোমারি আশায়।। আকাশে উঠিল চাঁন, গুমরে কাঁদে আমার প্রাণ। প্রাণ প্রিয়া কোথায় তুমি আজি অবেলায়।। প্রাণ বীণায় সুর তুলে, সুরের আবেশ দিয়া গেলে। তোমার সুরের পাগল হিয়া খুঁজেগো তোমায়।। তোমার সুরের মুর্ছনাতে, ঘুম নাহি মোর আঁখিপাতে। কোকিল বধূ আমার সাথে বিরহী গান গায়।। মাইজভাণ্ডারী প্রাণ প্রিয়া, […]

প্রেমের পুজারী আমি তোমার আঙ্গিনায়।
কত কাল বসে আছি তোমারি আশায়।।

আকাশে উঠিল চাঁন, গুমরে কাঁদে আমার প্রাণ।
প্রাণ প্রিয়া কোথায় তুমি আজি অবেলায়।।

প্রাণ বীণায় সুর তুলে, সুরের আবেশ দিয়া গেলে।
তোমার সুরের পাগল হিয়া খুঁজেগো তোমায়।।

তোমার সুরের মুর্ছনাতে, ঘুম নাহি মোর আঁখিপাতে।
কোকিল বধূ আমার সাথে বিরহী গান গায়।।

মাইজভাণ্ডারী প্রাণ প্রিয়া, তোমার কি গলেনা হিয়া।
সুরের নেশায় পাগল সফি তোমায় সে যে চায়।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী