তোমার সাথে প্রেম খেলিতে

বাবা! তোমার সাথে প্রেম খেলিতে বড়ই হৃদে বাসনা। প্রেম খেলা শিখায়ে দাসে পুরাও দাসের কামনা।। তোমার সাথে প্রেম খেলিব, খেলার ছলে বুকে নিব। বুকে তোমায় মিশাইব এইতো আমার সাধনা।। অধরে মধুর হাসি, দেখবো আমি দিবা নিশি। তোমার মাঝে রব মিশি দয়াল প্রাণে এস না।। তোমার রঙ্গিন চোখ ভুলানি, দেখে বিভোর হবে প্রাণী। তোমার প্রেমের ছোঁয়ায় […]

বাবা!
তোমার সাথে প্রেম খেলিতে বড়ই হৃদে বাসনা।
প্রেম খেলা শিখায়ে দাসে পুরাও দাসের কামনা।।

তোমার সাথে প্রেম খেলিব, খেলার ছলে বুকে নিব।
বুকে তোমায় মিশাইব এইতো আমার সাধনা।।

অধরে মধুর হাসি, দেখবো আমি দিবা নিশি।
তোমার মাঝে রব মিশি দয়াল প্রাণে এস না।।

তোমার রঙ্গিন চোখ ভুলানি, দেখে বিভোর হবে প্রাণী।
তোমার প্রেমের ছোঁয়ায় জানি আমার দুঃখ থাকবেনা।।

নূরানী দু’বাহু তুলে, জড়িয়ে ধরে দাসের গলে।
দয়া করে নিলে কোলে পারের ভাবনা রইবেনা।।

নূরী পায়ের প্রেম পরশে, বিভোর হবো প্রেমাবেশে।
সফি ঘুরি আশে পাশে কিছুইত পেলাম না।।

লেখক: সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী