দেখ! বাবার পানির কারবার।
হাতেতে ঢালিছেন পানি একি চমৎকার।।
হাতেতে ঢালিয়া পানি, রক্ষা করেন সকল প্রাণী।
মানব দানব পশু পক্ষী বৃক্ষ যত আর।।
পাপ তাপ দুঃখ ব্যাধি, রোগ শোক যত আদি।
পানির কুদরতে বাবায় বাঁচান সবার।।
“গন্ধা” যত বন্দা আছে, যে যায় বাবার কাছে।
রহমতে পানি খেয়ে, হয়ে যায় পার।।
এলমে লদুন হয় জারি, যারে বাবা দয়া করি।
রহমতের পানি দেয় পাক হইবার।
কুদরতের পানি কত-ঢালেন বাবায় অবিরত।
দেখরে কুদরতি বাবার কুদরত দয়ার।।
দয়াল তোমার সফি বলে, কে বুঝিবে ভূমণ্ডলে।
কি কুদরত রাখিয়াছেন হাতে আপনার।।