জ্বালালিতে ঝলক মারো

জ্বালালিতে ঝলক মারো মাওলা মাইজভাণ্ডার, এক পলকে দিও খুলে মেহেদির দরবার।। নাম তোমার কাদের গণী, তোমার গুণের নাইকো কমি। রব্বে আরিনী লান তারানী, সকলী তোমার ।। হজরত ইমাম বাদশা বড় আউয়ালেতে সেই খবর। তের ছিদ্দীর পরে এখন, বেলায়ত তাহাঁর।। কাবা ঘরে বাত্তি দিল বায়তুল্লাহ মোজেজা হইল। তে কারণে গায়েবী সৈন্য, দেখি চমৎকার।। ভুল বুইঝনা মালেকের […]

জ্বালালিতে ঝলক মারো মাওলা মাইজভাণ্ডার,
এক পলকে দিও খুলে মেহেদির দরবার।।

নাম তোমার কাদের গণী,
তোমার গুণের নাইকো কমি।
রব্বে আরিনী লান তারানী, সকলী তোমার ।।

হজরত ইমাম বাদশা বড়
আউয়ালেতে সেই খবর।
তের ছিদ্দীর পরে এখন, বেলায়ত তাহাঁর।।

কাবা ঘরে বাত্তি দিল
বায়তুল্লাহ মোজেজা হইল।
তে কারণে গায়েবী সৈন্য, দেখি চমৎকার।।

ভুল বুইঝনা মালেকের বাণী,
দিলের কানেতে শুনী।
তের ছিদ্দীর পরে তখন, সে খেলা চলিবে যখন।
কড়া গণ্ডায় বুঝিবে তখন, মালেকের কথার সার।।

লেখক: আবদুল মালেক শাহ কাঞ্চনপুরী