শ্যামে কত করে বাহান, শ্যামে কত করে বাহান।
সেই আল্লাহ্, সেই নবী দুই মিশি একজনা।।
দুইয়ে মিশি এক হয়,
এক মিশিয়ে লাখ হয়।
কি কহিব সেই কথা, অন্ধে আমি জানিনা।।
নবী মোস্তফার মানা,
সে কারণে বলা যায়না।
ইঙ্গিতে খুলেছে এখন, বাবা মাওলানা।।
তে কারণে আশেকগণ,
দেখিয়া সে উচাটন।
কেরামতি শান দেখি, জগৎ হইল দেওয়ানা।।
ওহে কর্তা পরওয়ার,
কুল্লে আলম মাইজভাণ্ডার।
আর কত থাকিবা লুকাই, ধরা দিয়ে যাওনা।।
আহা দয়াল বাবাজান,
মালেকের কর দান।
স্থান দাওনা কদমেতে, দূরে যেন থাকিনা।।